Healthcare, Connected.
পরিবারের স্বাস্থ্যের খেয়াল রাখুন, যেখানেই থাকুন
যাচাই করা ডাক্তার, নার্স ও কেয়ারগিভার খুঁজুন। নিজের জন্য, বাবা-মায়ের জন্য, পরিবারের যে কারো জন্য অ্যাপয়েন্টমেন্ট নিন।
- সনদ যাচাই করা প্রোফাইল
- কোনো বাড়তি চার্জ নেই
- তথ্য কারো সাথে ভাগ করা হয় না
কেন CareBondBD
আমরা যেভাবে কাজ করি
যে ফি দেখছেন, সেটাই দেবেন
CareBondBD কোনো বাড়তি চার্জ নেয় না। ডাক্তারের ফি সরাসরি ডাক্তারকেই যায় — আমরা মাঝখানে টাকা ধরি না।
যাচাই ছাড়া কেউ তালিকায় আসেন না
প্রত্যেক ডাক্তার ও নার্সের সনদ ও রেজিস্ট্রেশন নম্বর দেখে তবেই অনুমোদন দেওয়া হয়। অনুমোদন তুলে নিলে সাথে সাথে তালিকা থেকে সরে যান।
আপনার তথ্য আপনার
আপনার ঠিকানা, ফোন নম্বর ও স্বাস্থ্য-সংক্রান্ত কথা আমরা কারো সাথে ভাগ করি না। ডাক্তার আপনার নম্বর দেখতে পান শুধু অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত করার পর।
আমরা চিকিৎসা দিই না
CareBondBD একটি সংযোগের মাধ্যম। রোগ নির্ণয়, পরামর্শ ও চিকিৎসার দায়িত্ব সংশ্লিষ্ট ডাক্তারের। আমরা কোনো চিকিৎসা-পরামর্শ দিই না।
প্রোভাইডারদের জন্য
আপনি কি চিকিৎসাসেবা দেন?
ডাক্তার, নার্স, কেয়ারগিভার বা ফিজিওথেরাপিস্ট হিসেবে নিবন্ধন করুন। সনদ যাচাইয়ের পর আপনার প্রোফাইল রোগীদের কাছে পৌঁছাবে।